Breaking News

প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম, রাহুলের মৃত্যুতে দায়ের প্রথম এফআইআর!সঙ্গে ছিলেন গেলেন প্রসেনজিৎ,ঋতুপর্ণারা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- তালসারিতে শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রেক্ষিতে তদন্তের দাবিতে আজ পথে নামছে টলিপাড়া। তার আগে আর্টিস্ট ফোরামের তরফ থেকে নিরপেক্ষ তদন্তের দাবিতে FIR করা হল। শুক্রবার রাতে তড়িঘড়ি মিটিং ডেটে এমনটাই জানানো হয় আর্টিস্ট ফোরামের তরফ থেকে |শুক্রবার সন্ধ্যার পর ফোরামের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেই খবর।শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের সঙ্গে দেখা গেল প্রিয়াঙ্কা সরকারকেও। তিনিও সকলের সঙ্গে এলেন সেখানে। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌরভ দাস, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, চিরঞ্জিতসহ বহু অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তিনিও হাজির। অভিযুক্ত প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর।গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন মর্মান্তিক মৃত্যু হয় রাহুলের। সমুদ্রের জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক পুলিশি রিপোর্টে জানা গেলেও, এর নেপথ্যে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। এই বেআইনি পদক্ষেপ এবং শুটিং সেটে নিরাপত্তার চরম অভাবকেই রাহুলের মৃত্যুর মূল কারণ হিসেবে দেখছেন প্রিয়াঙ্কা ও আর্টিস্টস ফোরামের সদস্যরা।রাহুলের মৃত্যু নিয়ে তোলপাড় টলিউড। এ দিকে আর্টিস্ট ফোরাম কেন নিশ্চুপ তা নিয়েও প্রশ্ন উঠেছিল। প্রসেনজিৎ বলেন, ‘‘আমরাও আঘাত পেয়েছি। আমাদের মেনে নিতে সময় লাগছে যে, রাহুল আর আমাদের মধ্যে নেই। আপনাদের মতো আমরাও উত্তর খুঁজচ্ছি। কী হয়েছিল? আইনি পরামর্শ নিয়েই সব কাজ এগোচ্ছে। তাই তিন দিন সময় লেগে গেল।” আইনি পদক্ষেপ প্রসঙ্গে বলেন, ‘‘সহজ যেন বড় হয়ে জানতে পারে যে, তার বাবা কেন চলে গেল।’’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *