নিজস্ব সংবাদদাতা :-কোচবিহারের রাসমেলার মাঠ থেকে রবিবার বাংলার ভোটপ্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| একদিকে যখন মালদহের কালিয়াচকে বিচারকদের ‘বন্দি’ করে রাখার ঘটনায় তোলপাড় পড়ে গেছে, ঠিক তখনই সেই ক্ষতয় নুন ছিটিয়ে রাজ্যের শাসকদল তৃণমূলকে বেনজির আক্রমণে বিঁধলেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ কথা, মালদহে যা ঘটেছে তা কেবল বিশৃঙ্খলা নয়, ওটা ছিল তৃণমূলের ‘পরিকল্পিত মহাজঙ্গলরাজ’।মোদীর কথায়, “মালদহে যা হয়েছে, সেটা গোটা দেশ দেখেছে। দেশের মানুষ স্তম্ভিত। কীভাবে মালদহে বিচারকদেরই বন্দি করে রাখা হয়েছিল। এটা কোন সরকার, কোন প্রশাসন, কোন ব্যবস্থা। যেখানে বিচারক, সাংবিধানিক প্রক্রিয়াই সুরক্ষিত নয়। বাংলার সাধারণ মানুষের সুরক্ষা এদের থেকে কীভাবে করা যায়? মালদহে যা হয়েছে, তৃণমূলের গুন্ডামি।”মোদীর সংযোজন, “এটাই প্রমাণ করছে, এখানে জঙ্গলরাজ চলছে। তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলায় আপনাদের ভরসা বিজেপি। এখানে যা হচ্ছে, তাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকেই হস্তক্ষেপ করতে হচ্ছে।”
Hindustan TV Bangla Bengali News Portal