Breaking News

ভোটের প্রশিক্ষণে পচা খাবার দেওয়ার অভিযোগ! মহকুমা শাসকের সামনেই বিক্ষোভ সরকারি কর্মীদের

দেবরীনা মণ্ডল সাহা :-ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার| খাবার ফেলে দিলেন মহকুমা শাসকের সামনে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ে ও কান্দি রাজ কলেজে চলছিল ভোটের ট্রেনিং। রবিবার সেই ট্রেনিং চলাকালীন পচা খাবার দেওয়া হয় ট্রেনিং সেন্টারের মধ্যে। আর তখনই সব খাবার ফেলে দেওয়া হল ট্রেনিং সেন্টারের মধ্যে। অস্বাস্থ্যকর খাবার দেওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন ভোট কর্মীরা। মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস তাঁর সামনে খাবার ফেলে দিলেন ভোট কর্মীরা।ভোট প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ্ত বিশ্বাস। তাঁর সামনেই ভোটকর্মীরা রীতিমতো ক্ষোভপ্রকাশ করেন। খাবার ফেলেও দেওয়া হয় বলে অভিযোগ। কর্মীদের শান্ত হওয়ার কথা জানানো হয়। তারপরও চলে বিক্ষোভ। অভিযোগ, এর আগেও খাবার নিয়ে সমস্যা হয়েছে। কয়েকদিন আগে ভোটের ট্রেনিং চলাকালীন দুপুর ২টোর মধ্যে খাবার প্রশিক্ষণ শিবিরে পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিকাল গড়িয়ে গেলেও খাবার এসে পৌঁছয়নি| সেদিনও বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীরা। প্রশিক্ষণ নিতে আসা ৯০ শতাংশ ভোটকর্মী সেদিন খাবার পায়নি বলে অভিযোগ ওঠে।সরকারি কর্মী এক ভোট কর্মী বলেন, “সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টানা ট্রেনিং দেওয়া হলেও অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। আমরা খাবার ত্যাগ করেই চলে আসতে বাধ্য হয়েছি। ইচ্ছাকৃতভাবে দায়িত্বে থাকা আধিকারিকরা এই ঘটনা চালিয়ে যাচ্ছেন।” যদিও এবিষয়ে দায়িত্বে থাকা মহকুমা প্রশসাসন পক্ষ থেকে মুখে কুলুপ এঁটেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *