দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- মনোনয়ন পর্ব ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহানগর| হাজরা মোড়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়ন জমা দিতে যাওয়াকে কেন্দ্র করে তৈরি হল চরম উত্তেজনা। তৃণমূল – বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে রাজনৈতিক তরজা তুঙ্গে। সপ্তাহের শুরুতেই মনোনয়ন দিতে শুরু করেছে রাজ্যের শাসক – বিরোধী দলের একাধিক প্রার্থী। আর এই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল হাজরা মোড়। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী অভিযোগ করেন, তাকে হাজরা মোড়ে প্রায় এক ঘণ্টা আটকে রাখে পুলিশ। নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে এগোতে বাধা দেওয়া হয় বলে দাবি তার।পাপিয়া অধিকারীর অভিযোগ,’১ ঘণ্টা হাজরা মোড়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ।’ অন্যদিকে আলিপুর সার্ভে বিল্ডিং এলাকায় কড়া পাহারা পুলিশের। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে ব্যারিকেডে। সেখানে মুখোমুখি তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা। ব্যরিকেডের একদিক ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে উঠল ‘জয় বাংলা’ স্লোগান। দু’পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর।টালিগঞ্জের বিজেপি প্রার্থীর অভিযোগ, “তৃণমূল, সিপিএম প্রার্থীরা সবাই মনোনয়ন দিতে পেরেছে। একমাত্র আমাদের আটকে রাখল পুলিশ। হাজরা মোড়ে দীর্ঘ ১ ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে আমাদের। পুলিশ তো তৃণমূলের মতো আচরণ করছে। ওরা কি চায় আমরা ভোট বয়কট করি? মনোনয়নটাই যদি দিতে না দেয়, ভোট হবে কী করে?” বিজেপি কর্মীদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান পুলিশ আধিকারিকরা। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সরানো হচ্ছে। মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর অভিযোগ, তাকে ইচ্ছা করে দেরি করিয়ে দেওয়ার জন্য আটকে রাখা হয়েছে। তার বক্তব্য, ‘ পুলিশ বলছে আমাকে নিরাপত্তা দিতে পারবে না তাই এই পদক্ষেপ। নিরাপত্তাই যদি দিতে যা পারে তাহলে কিসের পুলিশ? এতো চটিচাটা হয়ে গেছে পুলিশ।’
Hindustan TV Bangla Bengali News Portal