নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা নির্বাচনের মুখে সোশ্যাল মিডিয়ায় একটি হ্যাশট্যাগকে কেন্দ্র করে বিড়ম্বনায় শাসকদল। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের ফেসবুক পেজ থেকে করা একটি পোস্টে ‘#বাংলাদেশভোট’ শব্দটি ব্যবহার করায় আসরে নেমেছে বিজেপি|
নিজের বিধানসভা কেন্দ্র সোনারপুর দক্ষিণের ভোটারদের উদ্দেশে একটি প্রচারমূলক পোস্ট করেন লাভলি। লেখেন, ‘সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।’ সব ঠিকই ছিল। সমস্যা বাঁধে পোস্টের শেষে দেওয়া কয়েকটি হ্যাশট্যাগে।প্রসঙ্গত, লাভলি মৈত্রের ফেসবুক থেকে একটি পোস্ট করা হয়। তাতে লেখা ছিল, “সোনারপুর দক্ষিণের মানুষ, চলুন আমাদের ভোট দিয়ে ভবিষ্যৎ গড়ি। সক্রিয় থাকুন, দায়িত্ব পালন করুন।” এই ক্যাপশনের নীচেই কয়েকটি ‘কি ওয়ার্ডস’ ‘হ্যাশট্যাগ’ হিসাবে ব্যবহার করা হয়। তাতে দেখা যায় একটিকে ‘#বাংলাদেশভোট’ রয়েছে। প্রশ্ন তুলে তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্রের। যদিও বিতর্কের মুখে নিজের পোস্ট মুছে দিয়েছেন লাভলি।তাঁর প্রতিদ্বন্দ্বী সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “বুঝতে পারছি না, ও কি বাংলাদেশে লড়ছে? নাকি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার এখনও স্বপ্ন দেখছে? ভোট তো বেশি পাবে না, এসআইআর-এ অনেক নাম বাদ গিয়েছে। কিন্তু এখনও হয়তো ও ভাবছে, ওখান থেকেই বাংলাদেশিরা ভোট দেবে ওকে।”এই ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধতে ছাড়েননি বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। তাঁর প্রশ্ন, “বাংলার ভোটকে বাংলাদেশের ভোট বলে প্রচার করা— পশ্চিমবঙ্গ সম্পর্কে এটাই কি তৃণমূলের দৃষ্টিভঙ্গি?” সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “বুঝতে পারছি না উনি বাংলাদেশে লড়ছেন কি না! নাকি পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন?” এমনকি ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রসঙ্গ টেনে তাঁর টিপ্পনী, ওখান থেকে হয়তো বাংলাদেশি ভোটারদের ভরসাতেই লড়ছেন লাভলি।
Hindustan TV Bangla Bengali News Portal