Breaking News

ভার্চুয়াল বৈঠকে মুখে মুখে তর্ক! কর্তব্যে গাফিলতির অভিযোগে কোচবিহার দক্ষিণের অবজার্ভারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

প্রসেনজিৎ ধর,কলকাতা :- বুধবারের ভার্চুয়াল বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বাদানুবাদে জড়িয়েছিলেন তিনি। প্রবীণ আমলা হিসেবে সওয়াল করেছিলেন আত্মসম্মান নিয়ে। কিন্তু সেই ‘বিদ্রোহের’ মাসুল দিতে হল হাতেনাতে। কোচবিহার দক্ষিণের অবজার্ভার অনুরাগ যাদবকে তাঁর পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, কর্তব্যে গাফিলতি এবং তথ্যের অভাবের কারণ দেখিয়েই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য ২৯৪ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন। বুধবার তাঁদের সকলের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। সেই বৈঠকেই মুখ্য নির্বাচন কমিশনারের ভর্ৎসনার মুখে পড়েন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক অনুরাগ যাদব। প্রশ্ন তোলেন অনুরাগের ভূমিকা এবং দায়িত্বজ্ঞান নিয়েও। কমিশন সূত্রে খবর, পর্যবেক্ষক হিসাবে বেশ কিছু দিন পশ্চিমবঙ্গে আছেন অনুরাগ। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দায়িত্বও সামলাচ্ছেন। কিন্তু ওই কেন্দ্রে কতগুলি বুথ আছে, তা সম্পর্কে সম্যক ধারণা নেই তাঁর। জ্ঞানেশের প্রশ্নের উত্তর দিতে পারেননি অনুরাগ। এই অবস্থায় তিনি কী ভাবে নির্বাচনে দেখভাল করবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করেন জ্ঞানেশ। তার পরই অনুরাগকে পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।কমিশন সূত্রের দাবি, অনুরাগ যাদবকে সরিয়ে দেওয়ার নেপথ্যে কেবল ‘অবাধ্যতা’ নয়, রয়েছে প্রশাসনিক ব্যর্থতাও। অভিযোগ, বুধবারের বৈঠকে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা সংক্রান্ত অত্যন্ত সাধারণ কিছু প্রশ্ন করা হয়েছিল তাঁকে।
কিন্তু দীর্ঘ ২৫ বছর সিভিল সার্ভিসে থাকা এই প্রবীণ আমলা নাকি নিজের এলাকার বুথ সংখ্যাই সঠিকভাবে বলতে পারেননি। এর পরেই ক্ষুব্ধ হন মুখ্য নির্বাচন কমিশনার। কমিশনারের বক্তব্য ছিল, যে অবজার্ভার নিজের এলাকার বুথ সংখ্যা জানেন না, তিনি অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা করবেন কীভাবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *