Breaking News

‘এখানেই ধর্ম-কর্ম, ভবানীপুরই আমার সবকিছু’,মিছিল করে মনোনয়ন পেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বুধবার সকালে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিছিল করে আলিপুরে মনোনয়ন পেশ করলেন। মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন বিরাট মিছিল করে মনোনয়ন পেশ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থেকে আলিপুর পর্যন্ত বিরাট মিছিল করে তৃণমূল-কংগ্রেস | পূর্বসূচি অনুযায়ী, সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে কালীঘাট থেকে শুরু করেন মিছিল। ফিরহাদ হাকিম, তাঁর স্ত্রী, মেয়ে-সহ মিছিলে ছিলেন দলের কাউন্সিলর, নেতা-কর্মীরা। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল এলাকা।আগেই জানা গিয়েছিল, ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মনোনয়ন পেশ করবেন মমতা। কালীঘাট থেকে মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছবেন তিনি। সেই মতোই এদিন সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। তাঁর অপেক্ষায় জমায়েত করেছিলেন কর্মী-সমর্থকরা। সকলের হাতে ছিল দলের পতাকা, বেলুন,ছিলেন ৮ কাউন্সিলরও। বিরাট মিছিল নিয়ে পৌঁছন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন মমতা। সেখানে মনোনয়ন পেশ করেছেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী। মনোনয়ন পত্রে বাংলায় সই করেন মমতা। এরপর বেরিয়ে সার্ভে বিল্ডিংয়ে তাঁর অপেক্ষায় থাকা আমজনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। এরপর তিনি বলেন, “আমি এখানেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার। তারা ট্রাইব্যুনালে যাবে এবং তাদের নাম তোলা হবে। তবে এখনও কেন এত দেরি হচ্ছে তা নিয়ে আমরা ফের ট্রাইব্যুনালের কাছে আবেদন করব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *