Breaking News

ফের প্রাণ কাড়ল এসআইআর!রানাঘাটে ট্রাইবুনালের জন্যে আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু ১ বৃদ্ধের

দেবরীনা মণ্ডল সাহা :-আবারও প্রাণ গেল এসআইআর-এর জেরে। বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে। মহকুমা শাসকের দফতরে আবেদন করতে এসেছিলেন ওই বৃদ্ধ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন তিনি। রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়| জানা গিয়েছে, বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস। তিনি নদিয়ার হাঁসখালি থানার বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা। সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় ৬৮ বছরের বৃদ্ধ এবং তাঁর এক মেয়ের নাম বাদ যায়। বাড়ির অন্যদের নাম রয়েছে তালিকায়। নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন করতে রানাঘাট মহকুমাশাসক দপ্তরে পৌঁছন ওই বৃদ্ধ। ভোটার তালিকায় নাম তুলতে এসে মৃত্যু হল তাঁর। ওই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা যাচ্ছে, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।জীবনকৃষ্ণ বাবুর পরিবার রয়েছে চার কন্যা এবং এক পুত্র । পুত্র কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে। তবে চার কন্যার বিয়ে হলেও মেয়েরাই বাবাকে দেখাশোনা করতেন। তার কন্যা চম্পা বিশ্বাসের দাবি, ‘আজ বৃহস্পতিবার সকালে বগুলা থেকে ট্রেনে করে রানাঘাটে আসি এসডিও অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। কিন্তু লাইনে দাঁড়িয়ে হঠাৎই বাবা অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে তড়িঘড়ি রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়।মৃতের পরিবারের দাবি, তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রানাঘাটের কোর্ট মোড় এলাকায় তৃণমূলের কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *