Breaking News

‘প্রতিপক্ষকে কথা শোনাতেই পারেন, কিন্তু সৌজন্যের সীমা রাখবেন’!নাম না করে পানিহাটির বিজেপি প্রার্থীকে বার্তা মমতার

প্রসেনজিৎ ধর:- পানিহাটির বিজেপি প্রার্থীকে নাম না করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি বললেন, “যে যত নাটক করুক |ছলনা করুক| ভোটে লড়া রাজনৈতিক দলের কাজ | প্রতি দল পরস্পরের বিরুদ্ধে বলতেই পারে | আমি বলব একটা সৌজন্য রক্ষা করবেন।” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতির লোককে কিছু বলতেই পারে। কিন্তু আমি কাউকে কটূক্তি করব না। আপনারাও সৌজন্যের সীমারেখা রাখবেন।’’আগরপাড়ার উষুমপুর বিদ্যাসগর ক্রীড়াঙ্গন থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করতে গিয়ে সৌজন্যের পাঠ দিলেন। আর তা যে বিজেপি প্রার্থী রত্না দেবনাথের উদ্দেশ্যে, তা স্পষ্ট। মমতার কথায়, ‘‘সন্তানদের শিক্ষা, ইতিহাস, খাবার, সংস্কৃতি, অধিকার যদি বাঁচাতে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের দরকার তৃণমূল সরকার। যে যতই নাটক, ছলনা করুক, একটা কথা বলবেন। ভোটে কেউ প্রার্থী হলে তাঁর নিজের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু ভোট রাজনীতির অঙ্গ। এক রাজনীতির লোক অন্য রাজনীতিক লোককে বলতেই পারে। আপনারা সৌজন্যের সীমারেখা রাখবেন।’’এদিন বিজেপি-সিপিএমের ‘সেটিং’ নিয়েও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ”বিজেপির এখন সবচেয়ে বড় বন্ধু সিপিএম। এই যে এত বছর ধরে সিপিএম মানুষের উপর এত অত্যাচার করল, এত রক্ত ঝরল, কই তাদের বিরুদ্ধে তো একটাও সিবিআই মামলা করেনি বিজেপি! তাই আমি বলব, বিজেপি, সিপিএম কাউকে জিততে দেবেন না। এমন করুন, যাতে একটাও আসন না পায় ওরা।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *