Breaking News

‘ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না!’ তৃণমূল কর্মীদের সতর্ক করে ভয়ঙ্কর স্মৃতির কথা শোনালেন মমতা

নিজস্ব সংবাদদাতা :-ঝাড়গ্রামের জনসভা থেকে ফেরার পথে ওআরএস ভেবে ভুল করে ঘাস মারার বিষ পান করেছিলেন তৃণমূল কর্মীরা। বর্তমানে হাসপাতালে আপাতত স্থিতিশীল ন’জন। শনিবারের এই মর্মান্তিক ঘটনাকে হাতিয়ার করেই কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| রবিবার ছাতনার নির্বাচনী মঞ্চ থেকে দলীয় কর্মীদের তিনি বলেন, “ভোটের সময় বাইরে যে যা দেবে, খাবেন না।”শনিবার ঝাড়গ্রামের চার প্রার্থীর সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসে করে জনসভায় এসেছিলেন মানিকতলার শিমুলডাঙার তৃণমূল কর্মী-সমর্থকরা। জনসভা সেরে বাসে উঠে কতগুলি প্যাকেট দেখতে পান। ORS ভেবে তা জলে মিশিয়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ। এর পরেই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।এদিন মমতা বলেন, ‘ঝাড়গ্রামে কয়েক জন ORS মনে করে একই রকম দেখতে প্যাকেট থেকে কীটনাশক খেয়ে নিয়েছিলেন। ফলে তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে চিকিৎসা হয়েছে। তাঁরা ভালো আছেন। আমি সারাক্ষণ খোঁজ নিয়েছি। আমাদের প্রার্থীকেও পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকেও যা যা করার করা হচ্ছে। বাড়িতেও পৌঁছে দেওয়া হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *