Breaking News

নরেন্দ্রপুরে রোমহর্ষক কাণ্ড!বন্ধ ফ্ল্যাটে যুবকের গুলিবিদ্ধ দেহ, পুলিশের জালে প্রেমিকা,মিলল দুটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের আগে, নরেন্দ্রপুরের ফ্ল্যাটে থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছেন নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী সহ আরও একজনকে। কি কারণে এই দুর্ঘটনাটি ঘটল সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।গ্রেফতার করা হয়েছে মৃতের বান্ধবী-সহ আরও একজনকে। সম্পর্কজনিত টানাপোড়েনে খুন কিনা, খতিয়ে দেখছে পুলিশ।মৃতের নাম অরূপ মণ্ডল। বছর ৩৭-এর ওই যুবক কর্মসূত্রে নরেন্দ্রপুরের ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন ওই ফ্ল্যাটেই নিয়মিত যাতায়াত ছিল তাঁর প্রেমিকার। পরিবারের দাবি, রবিবার রাতে ফ্ল্যাটে ঝামেলা হচ্ছে বলে অরূপের মামাকে পরিচিত একজন খবর দেন। এরপরেই পরিবারের লোকজন অরূপের ফ্ল্যাটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে রয়েছে। তখন ওই ফ্ল্যাটেই ছিলেন অরূপের বান্ধবী। অরূপের মামার দাবি, ‘অরূপের কপালের ডান দিকে গুলির ক্ষত চিহ্ন রয়েছে।’ অরূপ বাঁ হাতি ছিলেন বলে পুলিশকে জানান তিনি। অরূপের মামার কথায়, কপালের ডানদিকে গুলির ক্ষত দেখেই সন্দেহ হয় তাঁদের। অরূপের বন্ধু হিসেবে রাজু বলে এক যুবকও রয়েছে পরিবারের সন্দেহের তালিকায়।মৃতের পরিবার সূত্রে আরও দাবি, অরূপের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্ক ছিল প্রিয়াঙ্কা দাস নামে এক যুবতীর। গতকাল যুবকের মৃতদেহ উদ্ধারের পর ওই যুবতীর দিকে একাধিক অভিযোগের আঙুল ওঠায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি রাজু নামেও আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিসের প্রাথমিক অনুমাণ সম্পর্কের টানাপোড়েন থেকেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তবে তা, খুন না আত্মহত্যা তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসলে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে ভোট আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *