Breaking News

ভোট দিতে বাধা বা অন্য সমস্যা? এক ফোনে অভিযোগ কমিশনকে,এ রাজ্যের জন্য চালু পৃথক টোল ফ্রি নম্বর!

দেবরীনা মণ্ডল সাহা:- ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকলে, সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনে। তার জন্য টোল ফ্রি নম্বর চালু করল জাতীয় নির্বাচন কমিশন। তার সঙ্গেই চালু করা হয়েছে ই-মেলও।এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই ইতিমধ্যে কমিশনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে। তা রুখতেও এবার কড়া কমিশন। শুধুমাত্র বাংলার ভোটের জন্য পৃথক টোল ফ্রি নম্বর চালু করল কমিশন। খোলা হয়েছে একটি ইমেল আইডিও। যেখানে ভোটাররা আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনও সমস্যা অভিযোগ জানাতে পারবে।নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সময়েই কমিশন স্পষ্ট জানায়, শান্তিপূর্ণ এবং অবাধ ভোট করাতে সবরকম পদক্ষেপ করা হবে। সেই লক্ষ্যেই এবার নজিরবিহীনভাবে ভোটের অনেক আগেই বাংলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় চলছে রুটমার্চ। এমনকী খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মাঠে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। সরাসরি ভোটারদের কাছ থেকে অভাব অভিযোগের কথা শুনেছেন। এরপরেও দেখা যায় ভোটের আগে কিংবা ভোটের দিন ভোটারদের ভয় দেখানোর মতো অভিযোগ সামনে আসে। এমন অভিযোগ থাকলে ভোটাররা যাতে সরাসরি কমিশনে অভিযোগ জানাতে পারেন, সেজন্যে পৃথক টোল ফ্রি নম্বর চালু করা হল। নম্বরটি হল – ১৮০০৩৪৫০০০৮ এবং ইমেল আইডিটি হল- wbfreeandfairpolls@gmail.com ।

এই নম্বর ৪ মে পর্যন্ত সক্রিয় থাকবে। যে কোনও সাধারণ নাগরিক এই নম্বরে ও ই-মেলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য সবরকম পদক্ষেপ করা হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। তার জন্য প্রতি বুথে ২ টি ক্যামেরা, কন্ট্রোল রুমে স্ক্রিনের মাধ্যমে নজরদারি- রয়েছে সব ব্যবস্থা। সেই সময়েই জানানো হয়েছিল অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর রাখা হচ্ছে। সারা রাজ্য থেকে ওই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে। এবার সেই নম্বর সামনে আনল নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *