প্রসেনজিৎ ধর :- ভোটের আগে উত্তপ্ত রাজনৈতিক আবহে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের পিংলার জনসভা থেকে তিনি দাবি করেন, তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে—এই অভিযোগ ঘিরেই নতুন করে চড়ল রাজনৈতিক পারদ।সবং কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া এবং পিংলা কেন্দ্রের প্রার্থী অজিত মাইতির সমর্থনে এই সভার আয়োজন করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘আমি অনেক দিন রাজনীতি করি। দীর্ঘ দিন সাংসদ, কেন্দ্রে মন্ত্রী ছিলাম। কিন্তু বিজেপির মতো নোংরা গেম আর কখনও কাউকে খেলতে দেখিনি। তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না-পারে। তোমরা ভাবছ, নোংরা খেলা খেলবে? না, দুরন্ত খেলা খেলে তোমাদের পগার পার করব।’’মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল। নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজার চলবে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা কাড়ি না, আর বিজেপি এখন বিহারের মহিলাদের বলছে সব ফিরিয়ে দিন ৷”মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘‘আমি আপনাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। রাস্তাতেও আছি। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম তো তুলেই ছাড়ব, আজ না হোক কাল। নয়ডা জ্বলছে। আর এখানে যোগীবাবু এসে বলছেন বাংলায় বুলডোজ়ার চলবে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা কাড়ি না, আর বিজেপি এখন বিহারের মহিলাদের বলছে সব ফিরিয়ে দিন ৷’’
Hindustan TV Bangla Bengali News Portal