Breaking News

অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের!হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট শেয়ার করে বড় চক্রান্তের অভিযোগ তৃণমূলের

প্রসেনজিৎ ধর :-অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ দিল নির্বাচন কমিশন | তৃণমূল কংগ্রেসের তরফে একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করে এই অভিযোগ করা হয়েছে। রাজ্যের শাসকদলের দাবি, পরাজয় নিশ্চিত বুঝে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি।প্রকাশ্যে কমিশনের একটি হোয়াটসঅ্যাপ বার্তা। চ্যাটে দাবি করা হয়েছে, স্বাস্থ্যশিবিরের নামে টাকা সরানো হচ্ছে। সেই কারণে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাদে তৃণমূলের সব নেতা-মন্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানেই উল্লেখ করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরার নাম। মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেন কোনওভাবেই এই দুজনের গাড়ি চেকিংয়ের আওতার বাইরে না যায়। সেই মেসেজের স্ক্রিনশট তুলে ধরেই কমিশনকে একহাত নিয়েছে তৃণমূল। তৃণমূল জানিয়েছে, ‘কমিশন হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে পুলিশ, অন্যান্য পর্যবেক্ষক এবং সিএপিএফ আধিকারিকদের নির্দেশ দিয়েছে, তৃণমূলের নেতা ও তাঁদের পরিবারের সদস্যদের যানবাহনে তল্লাশি চালানোর। এমনকী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও তাঁর স্ত্রী রুজিরাও গাড়িতেও তল্লাশির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি তৃণমূলের প্রচার সংক্রান্ত কার্যকলাপ, জনসংযোগ কর্মসূচিকেও টার্গেট করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশেই এই কাজ করছে কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *