Breaking News

মাসে ৩০০০ দিতে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ উদ্বোধন স্মৃতি-শুভেন্দুর!

প্রসেনজিৎ ধর :-ভোটের মুখে মহিলাদের জন্য বিজেপির নতুন প্রতিশ্রুতি । ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ চালু করে মাসে ৩০০০ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করল তারা । বুধবার এই কার্ডের উদ্বোধন করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রতীকীভাবে পাঁচজন মহিলার হাতে তুলে দেওয়া হয় এই কার্ড ।বিজেপির দলের ‘সংকল্প পত্র’-তেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । পাশাপাশি ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ হয়ে যাবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কাকেও উড়িয়ে দেন স্মৃতি ইরানি । তাঁর বক্তব্য, “মহিলাদের জন্য বিজেপির কাজের রেকর্ড গোটা দেশেই প্রমাণিত ।”উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, ‘বাংলার নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মহিলাদের মাসিক ৩ হাজার টাকা ভাতা দেবে বিজেপি সরকার।’ লক্ষ্মীর ভাণ্ডারের মতো বাংলার সব মহিলারা এই অর্থের অধিকারী হবেন না? বিজেপির ইস্তেহারে উল্লেখিত শ্রেণিবিন্যাস নিয়ে একাধিক প্রশ্ন ছিল। এবার সেই প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠকে স্মৃতি বলেন, “বাংলার সব মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেবে বিজেপি সরকার। এটাই আমাদের সংকল্প।”বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, রূপা গাঙ্গুলিকে পাশে নিয়ে ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড উন্মোচন করেন স্মৃতি ইরানি| সেখানেই ৫ জন মহিলাকে ভরসা কার্ড বিলিও করা হয় বিজেপির তরফে। প্রসঙ্গত, দূর্গাপুর পূর্বে এদিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিজেপির ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড পৌঁছে গেছে বাড়ি বাড়ি। প্রচারে নেমে এলাকার মহিলাদের নাম-ঠিকানা-ফোন নম্বর সহ ফর্ম ফিলাপ করে দেন মহিলা মোর্চার সদস্যরাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *