Breaking News

‘দমদমে আমার গাড়ির কাছেও এসেছিল কেন্দ্রীয় বাহিনী, বললাম চেক করো’, ইসলামপুরে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর!

দেবরীনা মণ্ডল সাহা :-তৃণমূল নেতাদের গাড়িতে যদি তল্লাশি হয়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে কেন তল্লাশি হবে না?— বুধবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে এমনই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা অভিযোগ তোলেন, বুধবার কলকাতা এয়ারপোর্টের কাছে তাঁর গাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী আসে। মমতার কথায়, ‘আমি বলেছি, চেক করো। কিন্তু তৃণমূলের সকলের চেক হলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি কেন চেক হবে না?’মমতার দাবি, ‘আমি বললাম, চেক করো চেক করো। আমি চাই চেক করো। তৃণমূলের সব নেতার গাড়িতে তল্লাশি হলে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিআরপিএফের গাড়িতে তল্লাশি হবে না? বিজেপির গাড়ি কেন তল্লাশি হবে না? শুধু তৃণমূলের গাড়িতে কেন হবে? এটা কেন ভাবে নির্বাচন হচ্ছে?’ভোটের আগে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বুধবার ইসলামপুরে বিস্ফোরক অভিযোগ করে মমতা বলেন, ‘নির্দেশ দিয়ে বলছে তৃণমূলের সকলকে গ্রেফতার করো। তৃণমূলের এক জন গ্রেফতার হলে মনে রাখবেন, আপনাদের হাজার জন গ্রেফতার হবে। বিজেপি কী করছে, পুরো কেন্দ্রীয় সরকারকে এখানে নিয়ে আসছে। আমার লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, আইনকানুন ছাড়া সব ক্ষমতার বিরুদ্ধে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *