Breaking News

মহিলাদের উপস্থিতি বাড়ুক সংসদে,জয় হোক নারী শক্তির!সংরক্ষণ বিল সংশোধন নিয়ে আওয়াজ তুললেন মোদী,মহিলা সংরক্ষণ নিয়ে রাজনীতি না-করার অনুরোধ মোদীর

প্রসেনজিৎ ধর :- মহিলা সংরক্ষণ সংশোধনী বিল ঘিরে সংসদে শুরু হল গুরুত্বপূর্ণ আলোচনা। বৃহস্পতিবার লোকসভায় এই বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘দেশ এক নতুন দিশার দিকে এগোতে চলেছে। এই বিল আসলে ২৫-৩০ বছর আগেই পাশ হওয়া উচিত ছিল।’তবে তাঁর সরকারের পক্ষে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই বিল দেশের রাজনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনতে চলেছে।ভাষণের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, “নারী শক্তি আজ সমাজের সমস্ত কাজে এগিয়ে আসছে ৷ এই সংরক্ষণ পেলে তাঁদের শক্তি আরও বাড়বে ৷ আমি আপনাদের কাছে সে কথাই বলতে এসেছি ৷”এখনকার সময় নারীরাও বদলে গিয়েছেন ৷ তাঁরা আগের মতো সবকিছু বুঝেও চুপ করে বসে থাকবেন না ৷ নিজেদের কথা তুলে ধরার ক্ষমতা তাঁদের আছে ৷ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তাঁদের সংরক্ষণ দেওয়া নিয়ে কোন দল কী অবস্থান নিচ্ছে তার দিকে দেশের মেয়েরা নজর রাখছে ৷ তাঁর কথায়, “আজ দেশের মেয়েরা আমাদের কাজের দিকে নজর রাখছে ৷ তার চেয়েও বেশি নজর রাখছে আমাদের উদ্দেশ্যের দিকে ৷ যদি তারা বোঝে কারও উদ্দেশ্য খারাপ তাহলে তাকে ক্ষমা করবে না ৷”বিল নিয়ে বিরোধীরা সরাসরি বিরোধিতা না করলেও বিভিন্ন মন্তব্য করেন। তার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি এই বিলের বিরোধিতা করে, তাহলে দেশের মানুষ তাকে ক্ষমা করবে না। আর যারা সমর্থন করবে, তারা রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে না। এই বিল ও সেই সংক্রান্ত সমস্ত আলোচনাকে ‘বন্ধুত্বপূর্ণ পরামর্শ’ বলে উল্লেখ করে রাজনৈতিক রং না দেওয়ার আহ্বান জানান এদিন মোদী। সব দলকে একসঙ্গে এসে বিল পাশ করানোর জন্যও অনুরোধ করেন।এদিন লোকসভার আসন বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, “শুধু রাজনৈতিক সুবিধে পেতে মিথ্যা কথা বলা হচ্ছে ৷ কিন্তু আমি সংসদকে আশ্বস্ত করছি এই সংরক্ষণ কারও মধ্যে বিভাজন করবে না ৷ দেশের দক্ষিণ হোক উত্তর- কোনও অংশ বঞ্চিত হবে না ৷ এতদিন যে অনুপাতে আসন পুর্নবিন্যাস হত ৷ এখনও সেভাবেই হবে ৷ আপনারা গ্যারেন্টি চাইলে আমি তাও দিতে পারি ৷”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *