Breaking News

‘জিতলে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর সেতু’, প্রচারে গিয়ে নন্দীগ্রামবাসীকে বড় আশ্বাস অভিষেকের!

প্রসেনজিৎ ধর :-ছাব্বিশের ভোটেও নজরে নন্দীগ্রাম। এবারেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র কর। তাঁর সমর্থনেই রবিবার নন্দীগ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই নন্দীগ্রামবাসীকে বড় প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক ব্যানার্জি|পূর্ব মেদিনীপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হলদি নদীর উপর চাই স্থায়ী সেতু। দীর্ঘদিন ধরেই এই দাবি করে আসছেন নন্দগ্রাম ও তার চারপাশের এলাকার বাসিন্দারা। কিন্তু, সেই দাবি এখনও পূরণ হয়নি। এই নন্দীগ্রামেরই প্রার্থী শুভেন্দু অধিরারী। অথচ দাবিপূরণ না হওয়ায় অসন্তুষ্ট স্থানীয়রা। বিষয়টি নজর কেড়েছে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’-এর। এ দিনের প্রচারে তাই হলদি নদীর উপর সেতু তৈরির কথা তুলে ধরেছেন তিনি। অভিষেক ব্যানার্জি বলেছেন, “আমি কথা দিচ্ছি, নন্দীগ্রামে আপনারা পবিত্র করকে জেতালে ৫০ দিনের মধ্যে হলদি নদীর উপর পাকা সেতুর শিলান্যাস হবে। কথা দিলে আমরা কথা রাখি। আজ কথা দিয়ে যাচ্ছি। কাজ শুরু হয়ে যাবে ৪ মে-র পরই।”শুভেন্দু অধিকারীকে বিঁধে এদিন শুভেন্দু বলেন, ‘‘এখানে গত ৫ বছরে যিনি বিধায়ক ছিলেন, কোনও কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে অন্য আবেগ। এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম, তখনও তিনি (শুভেন্দু অধিকারী) যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কী লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে জেতান। আমি কথা দিচ্ছি, ৫০ দিনের মধ্যে আপনাদের দাবিমতো হলদি নদীর উপর সেতু তৈরি করে দেব। জানি এটা আপনাদের অনেকদিনের দাবি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *