Breaking News

‘আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে’, কী হতে চলেছে? বড় আশঙ্কা নিয়ে সতর্ক করল তৃণমূল কংগ্রেস !

নিজস্ব সংবাদদাতা :- হাতে গোয়া মাত্র কয়েকদিন বাকি নির্বাচনের| তার আগেই বাংলায় ‘অপ্রিয় পরিস্থিতি’ তৈরি হতে পারে পারে| সাংবাদিক বৈঠক করে সতর্ক করল তৃণমূল| ইডি, সিবিআইকে ব্যবহার করছে বিজেপি, এদিন ফের অভিযোগ তুললেন তৃণমূলের দুই শীর্ষ নেতা ডেরেক ও ব্রায়েন এবং শশী পাঁজা | আগামী ১৫০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে।তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী ১৫০ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকানো হচ্ছে। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনও অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক।এদিন শশী পাঁজা বলেন, ‘‘বাংলায় বিজেপি ভাঁওতা বাজি করছে| মহিলাদের জন্য কাজ করেছে সামাজিক আর্থিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়| মমতা বন্দ্যোপাধ্যায় এর স্কিম সফলভাবে চলছে বিজেপি চায় এটা বন্ধ করতে| আর্থিক বেনিফিট বন্ধ করতে চায় মহিলাদের এই বিজেপি| মহারাষ্ট্রে ৯০ লক্ষ মহিলাদের প্রতারিত করেছে এই লাডলি বেহেন প্রকল্পের থেকে| রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী অনেক কথা বলছে কিন্তু দিল্লিতে মানুষকে বোকা বানিয়েছে বিজেপি টাকা দেয়নি তারা| এখানে কন্যাশ্রী রুপশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে সকল স্তরের সকল মেয়েরা| ইউনাইটেড নেশন পুরস্কার দিয়েছে অথচ দেশের প্রধানমন্ত্রী একবারও বলেছি সাধুবাদ জানায়নি| বিজেপি চায় না মেয়েরা পড়ুক এগিয়ে যাক। বুলডোজ করতে চায় এরা বাংলায় এসে’’|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *