Breaking News

ভোটের আবহে রেশনের গম দুর্নীতি মামলায় নুসরতকে তলব ইডির!বুধবার হাজির হতে বলা হল অভিনেত্রী-প্রাক্তন সাংসদকে

নিজস্ব সংবাদদাতা :- টলিপাড়ার জনপ্রিয় মুখ নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি তাঁর নাম জড়িয়ে রয়েছে বঙ্গ-রাজনীতির সঙ্গেও। তিনি এক সময় রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়েছিলেন। শুধু তাই নয় তিনি বসিরহাটের সাংসদও ছিলেন। এবার ভোটের আবহে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করল ইডি। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে নায়িকাকে।সূত্রের খবর, বাংলাদেশে গম রফতানি সংক্রান্ত আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই জিজ্ঞাসাবাদ। অনুমান করা হচ্ছে, সংশ্লিষ্ট সময়ে বসিরহাটের সাংসদ হিসেবে দায়িত্বে থাকায় গোটা প্রক্রিয়া সম্পর্কে নুসরতের কিছু ধারণা থাকতে পারে। সেই কারণেই তাঁর বক্তব্য নথিবদ্ধ করতে চাইছে ইডি। যদিও অভিনেত্রী এই বিষয় এখনও কোনও মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে তিনি দিল্লিতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন। সেই আবেদনের পরবর্তী সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় সংস্থার উপর নির্ভর করছে। রাজনৈতিক পরিসরে নুসরত এক সময় তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন। সাম্প্রতিক নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলীয় পরিসরের সঙ্গে তাঁর যোগাযোগ এখনও বজায় রয়েছে। প্রচারেও অংশ নিতে পারেন তিনি। তবে ভোটের আবহে এই তলব আবারও খবরের শিরোনামে এনে দিল নুসরতকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *