Breaking News

কর্ত্যব্যে গাফিলতির অভিযোগ! ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফ্লাইং স্কোয়াডের তিন সদস্যকে নিলম্বিত (সাসপেন্ড) করল নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ফ্লাইং স্কোয়াডের ওই তিন নিলম্বিত সদস্যের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-এর সম্মতি ছাড়া তাঁদের ‘সাসপেনশন’ এবং বিভাগীয় পদক্ষেপ প্রত্যাহার করা যাবে না।সাসপেন্ড ৩ আধিকারিক সুরঞ্জন দাস, সত্যরঞ্জন পাল ও সৌভিক নন্দী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড ভবানীপুরের ৩ আধিকারিক। ফ্লাইং স্কোয়াডের ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিযুক্ত ছিলেন ৩ আধিকারিক। ‘১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ সকাল ৭টা পর্যন্ত ডিউটি ছিল ৩ আধিকারিকের। রাত ১১টার সময় ভবানীপুর থানার সামনে প্রয়োজন ছাড়াই বসে ছিলেন ৩ আধিকারিক। সারপ্রাইজ ভিজিটে ৩ আধিকারিককে বসে থাকতে দেখেন আয় ব্যয় পর্যবেক্ষক। ৩ আধিকারিক ঠিকমত নিজেদের দায়িত্ব পালন করেননি’, ভবানীপুরের ভোটের দায়িত্বে থাকা ৩ ম্যাজিস্ট্রেটকে সরিয়ে জানাল কমিশন। কমিশন জানাচ্ছ, তিনজনই ভবানীপুরের ফ্লাইং স্কোয়াডের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন। অভিযোগ উঠছে, গত ১৭ তারিখ রাত ৯টা থেকে ১৮ তারিখ ৭টা পর্যন্ত ডিউটিতে ছিলেন এই তিনজন আধিকারিক। কিন্তু ডিউটির সময় কোনও প্রয়োজন ছাড়াই এই তিন আধিকারিক ভবানীপুর থানার সামনে বসে ছিলেন। কিন্তু আয়-ব্যায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা আধিকারিকের সারপ্রাইজ ভিজিটে পুরো বিষয়টি নজরে চলে আসে। এরপরেই এই সংক্রান্ত অভিযোগ কমিশনে জমা পড়ে,সেই অনুযায়ী এহেন পদক্ষেপ বলে দাবি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *