দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মঙ্গলবার সকালে আতঙ্ক শহরে। সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই বেসরকারি হাসপাতালের দোতলায় আগুন লেগে গিয়েছে বলে খবর। ধোঁয়ায় ভরে যায় গোটা হাসপাতাল। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের ৩ টি ইঞ্জিন। বিপদ এড়াতে রোগীদের দ্রুত বাইরে বার করে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। রোগীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও।যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।মঙ্গলবার সকাল ১০টার কিছু পরে হঠাৎ করেই হাসপাতালের একটি অংশ থেকে আগুন বের হতে দেখা যায়। মুহূর্তে তা ভয়াবহ আকার নেয়। শুধু তাই নয়, একেবারে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। যা নিয়ে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকী পড়ে যায় হুড়োহুড়ি। তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিচে নিরাপদ স্থানে নামিয়ে আনা হয়। এদিকে খবর পেয়েই এক এক করে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে যদিও হাসপাতালের দোতলায় থাকা অপারেশন থিয়েটারের একাংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
শুধু তাই নয়, হাসপাতালের মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও কীভাবে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, অপারেশন থিয়েটারের এসি মেশিনের বৈদ্যুতিন শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে।অন্যদিকে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনও রোগী হাসপাতালে আটকে নেই। কীভাবে অগ্নিকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal