Breaking News

বাংলায় দ্বিতীয় দফার ভোটে নজিরবিহীন নিরাপত্তা!রাজ্যে মোতায়েন ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শীর্ষে কোন জেলা? কলকাতায় কত?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ১৫২ আসনে বিধানসভা ভোট। এই ভোটে মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত আগেই নিয়েছিল কমিশন। এ বার দ্বিতীয় দফায় ভোটে কত বাহিনী মোতায়েন করা হবে, তা-ও জানিয়ে দেওয়া হল। কমিশন জানাল, সব মিলিয়ে ২৩২১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি কোন জেলায় কত বাহিনী পাঠানো হবে, সেই হিসাবও দিল কমিশন।মঙ্গলবার কমিশনের নোটিস অনুযায়ী, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হবে উত্তর ২৪ পরগনা জেলায়— ৫০৭ কোম্পানি।
দ্বিতীয় দফায় ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। সেদিন উত্তর ২৪ পরগনার বারাসত পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ১১২ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন করা হচ্ছে ৬২ কোম্পানি বাহিনী। বসিরহাটে ১২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের দিন। বিধাননগরে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারাকপুরে থাকবে ১৬০ কোম্পানি।

দক্ষিণ ২৪ পরগনা:- সুন্দরবনে ১১৩ কোম্পানি, বারুইপুরে ১৬১, ডায়মন্ড হারবারে ১৩৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে দ্বিতীয় দফার ভোটে।

হাওড়া:- হাওড়া গ্রামীণ এলাকায় ১৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে কমিশন। হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় থাকবে ১১০ কোম্পানি।

নদিয়া:- নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলায় ১৫৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে কমিশন। ওই জেলার রানাঘাট পুলিশ জেলায় থাকবে ১২৭ কোম্পানি।

হুগলি:- হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় ভোটের সময় দায়িত্বে থাকছে ৮৩ কোম্পানি বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশ জেলায় ভোট-দায়িত্ব সামলাবে ২৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানে মোট বুথ সংখ্যা ৪৪৬৫। মোট ২৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

পশ্চিম বর্ধমান:- পশ্চিম বর্ধমানের আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে মোট বুথের সংখ্যা ১৯৫টি। বাহিনী থাকবে ১৩ কোম্পানি।

কলকাতা:- কলকাতায় বুথের সংখ্যা ৫,১৭২। ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে|
নির্বাচন কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট, দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ ও অবাধ করতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *