Breaking News

ফের দলবদল! ভোটের মুখে ভাঙন হুমায়ুনের দলে, আম জনতা উন্নয়ন পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আরও চার প্রার্থী

নিজস্ব সংবাদদাতা :- বিধানসভা ভোটের আগেই হুমায়ন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি ছাড়লেন চার প্রার্থী। পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে যোগ দিলেন প্রার্থীরা।মঙ্গলবার রানিগঞ্জে হুমায়ুনের দলের প্রার্থী রাহুল ঘোষ, দুর্গাপুর পূর্বের প্রার্থী রুবিয়া বেগম, বারাবনির প্রার্থী অদ্বৈত্য দাস এবং পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুবেদ শেখ তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলে যোগ দিয়ে তাঁরা বলেন, ‘‘সংখ্যালঘু ভোট কাটতে হুমায়ুন দল তৈরি করলেও কিছু কাজ হবে না। কারণ, সংখ্যালঘুদের উন্নয়ন করেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আমরা তৃণমূলে যোগ দিলাম।’’
পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ বলেন, ‘‘মহিলা ভোট কাটতে আম জনতা উন্নয়ন পার্টি বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছিল। কিন্তু তাতে কোনও লাভ হল না। সকলে বুঝতে পারছেন তৃণমূলের উন্নয়ন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তাঁরা তৃণমূলে যোগ দিচ্ছেন। যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা সকলেই তৃণমূলের হয়ে প্রচারে নামবেন।’’এর আগেও হুমায়নের দলের বহু প্রার্থী দল বদল করেছেন। সম্প্রতি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির আর এক প্রার্থীও তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে একঝাঁক দলীয় সমর্থক এবং এজেন্টও তৃণমূলে আসেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *