Breaking News

একাধিক সভা বাতিলের পর অবশেষে মিলল অনুমতি!২৫ এপ্রিল শহিদ মিনারে কর্মসূচি রাহুলের,এছাড়া সভা রয়েছে শ্রীরামপুরে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুলিশের অনুমতি না মেলায় ২৩ এপ্রিলের সভা বাতিল হওয়ার একদিন পরেই ফের নতুন সূচি ঘোষণা করল কংগ্রেস। দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী কলকাতা ও শ্রীরামপুরের সভা হবে ২৫ এপ্রিল। পুলিশ প্রশাসনের ছাড়পত্র পাওয়ার পর এমনটাই জানিয়েছেন দলের এক কর্মকর্তা। তিনি জানান, ‘২৫ এপ্রিল প্রথম সভাটি হবে কলকাতার শহিদ মিনার ময়দানে, দুপুর প্রায় ২.৩০ নাগাদ। এরপর দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হবে হুগলির শ্রীরামপুরে।’ এই সভাগুলি ঘিরে ইতিমধ্যেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগামী ২৫ তারিখ, শনিবার দুপুরে শহিদ মিনারে জনসভা রয়েছে রাহুল গান্ধীর। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন, এর আগে রানি রাসমনি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভায় পুলিশি অনুমতি না পাওয়ায় শেষবেলায় কর্মসূচি বাতিল করতে হয়। তবে এবার শহিদ মিনারে সভার অনুমতি দিয়েছে সেনাবাহিনী। তাই ২৫ তারিখ কলকাতায় প্রচার করবেন রাহুল। তাঁর সভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেছেন, ‘মালদা ও মুর্শিদাবাদে রাহুল গান্ধীর সাম্প্রতিক সভাগুলিতে ব্যাপক জনসমাগম হয়েছে। সেই সাফল্যেই ভয় পেয়ে তৃণমূল ও বিজেপি ভয় পেয়েছে।’
এদিকে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। ২৯৪ আসনের এই নির্বাচনে ভোটগ্রহণ হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে। সব দলই শেষ মুহূর্তের প্রচারে জোর দিচ্ছে, আর সেই প্রেক্ষিতেই রাহুল গান্ধীর সভাগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, এই সভাগুলির মাধ্যমে কংগ্রেস রাজ্যে নিজেদের উপস্থিতি জোরদার করার চেষ্টা করবে। একই সঙ্গে শাসক ও প্রধান বিরোধী শক্তির বিরুদ্ধে রাজনৈতিক বার্তাও দিতে চাইবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *