দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বৃহস্পতিবার ভোটবঙ্গে প্রথম দফা। উত্তরবঙ্গ-সহ ১৫২টি আসনে ভোট রয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষ্যে এবার নজিরবিহীন একাধিক পদক্ষেপ নিয়েছে কমিশন। মোতায়েন হচ্ছে ২৪০০ কোম্পানি বাহিনী। এর মধ্যে সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পূর্ব মেদিনীপুরে।
বৃহস্পতিবার কোচবিহার, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর , মালদা , মুর্শিদাবাদ , বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া, ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোটগ্রহণ হবে।কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব মেদিনীপুরে মোতায়েন করা হয়েছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাহিনী মোতায়েনের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় মোট ২৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপরেই রয়েছে মুর্শিদাবাদ। এই জেলায় মোতায়েন হয়েছে ২৪০ কোম্পানি বাহিনী। বাঁকুড়ায় মোতায়েন হচ্ছে ১৯৩ কোম্পানি, বীরভূমে ১৭৬ কোম্পানি, মালদহে ১৭২ কোম্পানি, পুরুলিয়া ১৫১ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ১২৫ কোম্পানি, পুরুলিয়া ১৫১ কোম্পানি, কোচবিহারে ১৪৬ কোম্পানি মোতায়েন হচ্ছে।বাকি জেলাগুলির ক্ষেত্রে বাহিনী মোতায়েন হচ্ছে ১০০ র কম। কমিশনের তথ্য অনুযায়ী, দার্জিলিংয়ে ৬১ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ৪৪ কোম্পানি, কালিম্পংয়ে ২১ কোম্পানি, আলিপুরদুয়ারে ৭৭ কোম্পানি, জলপাইগুড়ি ৯২ কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলায় ৬১ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৭১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ৮৩ কোম্পানি, জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি, ঝাড়গ্রামে ৭৪ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে বলে কমিশনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal