প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম| ভোট চলাকালীন নিজের পোলিং এজেন্ট এবং মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করার অভিযোগ তুলে সরাসরি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ।এদিন সকালে টোটোয় চেপে নিজের কেন্দ্রে ভোট দিতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংলার ওসি চিন্ময় প্রামাণিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের ওপর ‘নোংরামি’ করছেন এবং তাঁদের তুলে নিয়ে যাচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে ওসি-র অবিলম্বে অপসারণ ও সাসপেনশন দাবি করেছেন তিনি।ভোট চলাকালীন শুভেন্দুর পোলিং এজেন্ট এবং মণ্ডল প্রেসিডেন্ট বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার পরিপ্রেক্ষিতে ওসির অপসারণের দাবি তুললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং পুলিশ অবজার্ভারকে ফোন করে নিজের অভিযোগ জানিয়েছেন। তিনি সাফ বলেন, “ওসি পিংলা চিন্ময় প্রামাণিককে অবিলম্বে সরাতে হবে। আমি কোনো গুন্ডাকে রাস্তায় থাকতে দেব না।”এছাড়া বিনপুর এবং খড়গপুরের মতো এলাকাতেও বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া এবং কর্মীদের গ্রেফতার করার চেষ্টা হয়েছে বলে তিনি দাবি করেন। নন্দীগ্রামের দুটি হিন্দু পাড়ায় ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি, যদিও পরে ভিডিও কলিংয়ের মাধ্যমে তিনি ভোটারদের উৎসাহিত করেন এবং মানুষ বুথে লাইনে দাঁড়ান। নির্বাচন কমিশনের প্রতি তাঁর কড়া বার্তা, কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
Hindustan TV Bangla Bengali News Portal