দেবরীনা মণ্ডল সাহা :-সকাল সকাল খড়্গপুর ২৬৩ নং বুথে ভোট দিলেন দিলীপ ঘোষ। ভোটকেন্দ্র থেকে বেরিয়েও দাবাং মোডে দিলীপ। সংবাদ মাধ্যমকে বেরিয়েই জানান, শান্তিপূর্ণ সুন্দর ভাবে ভোট দিয়েছেন তিনি। সাারা খড়গপুর থেকে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে। আগে বিজেপির চোরাস্রোত বইছিল এখন সেটা প্রকাশ্যে আসছে। ফল বেরোলে নতুন সরকার গড়বে বিজেপি, ভোট দিয়ে বেরিয়ে জানালেন আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ |প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে করেন দিলীপ ৷ তাঁর কথায়, “ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে ৷ আমার বুথ নং ২৬৩ ৷ ফাঁকা আছে ৷ গেলাম ভোট দিলাম ৷ তিনজন মাত্র অফিসার আছেন ৷ আর পার্টির এজেন্টরা আছেন ৷ খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ ৷ ভালোভাবেই ভোট হচ্ছে ৷ আমার ধারণা সারা পশ্চিমবঙ্গে এমনভাবেই ভোট হচ্ছে ৷ সাধারণ মানুষ নিরাপত্তা চায় ৷ বাংলায় ভোট মানেই অশান্তি ৷ আজ বলে কথা নয় গত ৫০ বছর ধরেই এসব হচ্ছে ৷ এর মধ্যে দু’দফায় ভোট করার চ্যালেঞ্জ নিয়েছে কমিশন ৷”দিলীপ ঘোষের দাবি, এবার নির্বাচনে মানুষ ভয় কাটিয়ে প্রকাশ্যে বিজেপির হয়ে কথা বলছে। তাঁর কথায়, “মমতা হেরেই গেছেন। চারিদিকে এখন বিজেপির আবহাওয়া। আগে মানুষ এতটা প্রকাশ্যে কিছু বলত না, এখন নির্ভয়ে বলছে।”সকাল সকাল নন্দীগ্রামে ভোটদান সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । হাসি মুখে বুথে ঢোকেন তিনি। সকলের বুথ এজেন্ট, অফিসারদের সঙ্গে সৌজন্য় বিনিময় করেন। এরপর নিজের ভোটদান সেরে দু আঙুল তুলে জয়ের চিহ্ন নিশ্চিত করেন। ‘পরিবর্তন আনুন,ভারতীয় জনতা পার্টির হাতে দায়িত্ব দিন’ বাইরে এসে মানুষকে বার্তা দেন শুভেন্দু। ‘ফাইনালি শান্তিপূর্ণ ভোট চলছে। খুব একটা উৎপাত করতে পারেনি’ , নাম না করেই তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর ।
Hindustan TV Bangla Bengali News Portal