Breaking News

এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারের অভিযোগ!কড়া পদক্ষেপের পথে কমিশন

প্রসেনজিৎ ধর:-২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরু থেকেই অশান্তির মেঘ ঘনিয়েছিল দক্ষিণ দিনাজপুরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই উত্তেজনাই চরম আকার ধারণ করল কুমারগঞ্জে ।
পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ থেকে শুরু করে খোদ বিজেপি প্রার্থীর ওপর শারীরিক নিগ্রহ, বৃহস্পতিবার রণক্ষেত্রের রূপ নিল কুমারগঞ্জের ২৪ নম্বর বুথ এলাকা। আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তদের ধাওয়া করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। তাঁকে সেইসময়ও মারধর, গাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ তোলেন। বুথে গিয়ে ধর্নায় বসে পড়েন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে যাচ্ছেন কমিশনের আধিকারিকরা।এর কিছুক্ষণ পরেই তাঁকে মার খেতে হয়েছে তৃণমূল কর্মীদের হাতে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি তাঁর অভিযোগ দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের। সময় মত হাজির হননি কুইক রেসপন্স টিমও।বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ তলব করা হয়েছে। জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন সময়মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়নি এবং প্রার্থীর নিরাপত্তার কেন এই গাফিলতি। গোটা ঘটনার বিস্তারিত ভিডিও ফুটেজ এবং পুলিশের রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *