Breaking News

বাঙালি অস্মিতায় শান! ১৫২-তে ১১০, বিজেপির প্রথম দফার ‘মার্কশিট’ প্রকাশ শাহের, দ্বিতীয় দফার জন্য বিশেষ বার্তা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রথম দফার ভোটে ১১০ আসন পাবে বিজেপি। দ্বিতীয় দফাতেও তারা জিতবে। এই বার্তা দিয়ে বাঙালি অস্মিতায় জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| বিজেপি জিতলে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন? সেই জবাবে এবার এককদম এগিয়ে শাহের উত্তর, “৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।অমিত শাহ বলছেন, এবার বাংলায় বিজেপির সিটও বাড়বে মার্জিনও বাড়বে। বৃহস্পতিবার মধ্য়মগ্রামে যে রোড শো হয়েছে, তা দেখে অমিত শাহ বলেন, ‘যা ভিড় দেখলাম, আমার কল্পনার থেকে অনেক বেশি।’ আর ভোট প্রসঙ্গে শাহ বলেন, “আগে কখনও ভোট এতটা ভয়মুক্ত হয়নি। আমাদের অনেক কর্মী ভয়ে তৃণমূলের পতাকা হাতে ভোট দিতে যেত। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।”পাঁচ বছরে কী কী বদলে গিয়েছে, সে কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন, “ভয়মুক্ত ভোট হল প্রথমবার। প্রতিষ্ঠান বিরোধিতা চরমে পৌঁছেছে। মহিলা সুরক্ষা নিয়ে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে।”অমিত শাহ আশ্বাস দিলেন, বিজেপি ক্ষমতায় এলে নারী সুরক্ষা নিশ্চিত করা হবে।
কৃষকদের জন্য রিসার্ট সেন্টার তৈরি হবে। আলু, থেকে মালদহের আম- বৈজ্ঞানিক উপায়ে হবে চাষবাস।
১০ হাজার কোটির বেশি দুর্নীতি বাংলায় হয়েছে। দুর্নীতি-মুক্ত বাংলা তৈরি করতে শ্বেতপত্র প্রকাশ করে সব দুর্নীতির অভিযোগ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানো হবে। অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। সিন্ডিকেট রাজ বন্ধ করা, তোষণের রাজনীতি বন্ধ করা হবে।হাজার হাজার হেক্টর জমি দখল হয়ে আছে। সেগুলো মুক্ত করা হবে।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, যারা ভুয়ো নথি তৈরি করে, তাদেরও চিহ্নিত করা হবে।বিজেপি সূত্রে খবর, প্রথম দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পরে যাবতীয় তথ্য বিশ্লেষণ করেছেন শাহ। তারপর সকালে ‘মার্কশিট’ প্রকাশ করলেন। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকের শুরুতেই অমিত শাহ এত সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জনতাকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুলিশ, প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অমিত শাহ। তাঁর বক্তব্যে উঠে আসে ৯০ শতাংশের বেশি ভোটদানের হারের কথা। সেই সূত্র ধরে শাহর আত্মবিশ্বাসী মন্তব্য, ‘‘এই মতদানের হার থেকেই স্পষ্ট, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *