Breaking News

রেকর্ড ভোটদানের হার বাংলায়! বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ, কোন জেলা শীর্ষে

দেবরীনা মণ্ডল সাহা :-বাংলায় সরকার গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে মহাযুদ্ধ ৷ আজ চলল রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ ৷ এই দফায় রাজ্যের ১৬ টি জেলার মোট ১৫২টি আসনে ভোট হয় ৷
স্পর্শকাতর বুথে কড়া নিরাপত্তা, বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও ৫ লক্ষ ভোটকর্মীর নজরদারিতে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তৎপর ছিল নির্বাচন কমিশন।
পেরিয়ে গেল গতবারের ভোটদানের হার। কিছু জেলায় শতাংশের বিচারে ৯০ পেরোল ভোটদানের হার। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনে বিকেল পাঁচটা পর্যন্ত সবথেকে বেশি ভোট পড়ল দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২%।

*বিকেল ৫ টা পর্যন্ত কোন জেলায় কত ভোট:-*
মালদহ- ৮৯.৫৬ %
মুর্শিদাবাদ – ৯১.৩৬ %
পশ্চিম বর্ধমান – ৮৬.৮৯ %
পশ্চিম মেদিনীপুর – ৯০.৭০ %
পূর্ব মেদিনীপুর – ৮৮.৫৫ %
পুরুলিয়া – ৮৭. ৩৫ %
উত্তর দিনাজপুর – ৮৯.৭৪ %
ঝাড়গ্রাম – ৯০.৫৩ %
কালিম্পং – ৮১.৯৮ %
আলিপুরদুয়ার – ৮৮.৭৪ %
বাঁকুড়া – ৮৯.৯১ %
বীরভূম – ৯১.৫৫ %
কোচবিহার – ৯২.০৭ %
দক্ষিণ দিনাজপুর – ৯৩.১২ %
দার্জিলিং – ৮৬.৪৯ %
জলপাইগুড়ি – ৯১.২০ %

প্রথম দফার ভোটে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হয় । মোট বুথের সংখ্যা ৪৪ হাজার ৩৭৬টি। প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। প্রতি বুথে গড়ে ৮১৩ জন করে ভোটার রয়েছেন। ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১,৪৭৮। এই পর্যায়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *