Breaking News

‘দিল্লির যমুনাকে সামলাতে পারেন না,আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন?’, মোদীর নৌকাবিহার নিয়ে খোঁচা মমতার!

নিজস্ব সংবাদদাতা :-বঙ্গ সফরে এসে শুক্রবার সকালে গঙ্গাবিহার করেন নরেন্দ্র মোদী । সেই ছবি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। হাওড়া সভা থেকে গঙ্গাবিহার প্রসঙ্গে মোদিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। যমুনা দূষণের কথা মনে করিয়ে তীব্র আক্রমণ করলেন তিনি।হাওড়ার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৌকাবিহারকে কটাক্ষ করে মমতার ব্যঙ্গ,” আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন?” তৃণমূল নেত্রীর ভাষায়, ” আজ আবার উনি নৌকাবিহার করেছেন। আমি বলি, পশ্চিমবঙ্গের গঙ্গা আর আপনার দিল্লির যমুনা মিলিয়ে নিন। পশ্চিমবঙ্গের গঙ্গা পরিষ্কার। তাই নৌকাবিহার করে হাওয়া খেয়েছেন সকালবেলায়। এটা ভোটের রাজনীতি। ফটোশপিং। চ্যালেঞ্জ করছি, গঙ্গায় নৌকাবিহার করেছেন, ভাল করেছেন। স্বাগত। আমিও যাই চন্দননগরে পুজোর সময়ে, গঙ্গাবিহার করতে। আমি গঙ্গাসাগরেও যাই। আপনি একবার দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? দিল্লির যমুনা ক্যায়সা হ্যায়? পুরা দূষণ হ্যায়! পলিউটেড হ্যায়! আপনি দিল্লির যমুনাকে সামলাতে পারেন না, আর আমাদের গঙ্গায় এসে ফটো তোলেন?”বিজেপি-কে বিঁধে মমতা বলেন, “সাইক্লোন, বন্যা, ভাঙন, কোভিডের সময়ে এদের পেয়েছেন? আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি। নিজের জীবনের পরোয়া করিনি। মানুষকে বাঁচিয়েছি। হাওড়ায় আমরা নতুন করে ড্রেজিং প্রোগ্রাম করছি। এটা চুক্তিও হয়ে গিয়েছে। দীর্ঘ দিন ধরে ড্রেনেজের যে সমস্যা আছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখবেন।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *