দেবরীনা মণ্ডল সাহা :-২১ এপ্রিল নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের কী বক্তব্য ? ২৪ ঘণ্টার মধ্যে তা লিখিত আকারে তৃণমূলকে জানাবে কমিশন, এমনই নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। পুলিশ পর্যবেক্ষক পি.এস পুরুষোত্তম দাসকে অপসারণের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার, ফলতা , মগরাহাট পূর্ব ও পশ্চিমের পুলিশ পর্যবেক্ষককে অপসারণের দাবি মামলায়।গোটা বিষয়টি লিখিতভাবে গত ২১ এপ্রিল কমিশনে জানিয়েছিল তৃণমূল। কিন্তু তার জবাব না মেলায় হাইকোর্টে মামলা। এদিন বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দেন, তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে জবাব লিখিত আকারে ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে জানাতে হবে।শুনানিতে তৃণমূলের আইনজীবী মৈনাক বসু অভিযোগ করেন, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ এবং ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে ওই পর্যবেক্ষক একটি হোটেলে বৈঠক করেছিলেন। তৃণমূলের দাবি, বিষয়টি কমিশনকে জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।পাল্টা সওয়ালে নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী জানান, পর্যবেক্ষকরা কমিশনের ‘চোখ ও কান’। নির্বাচনী পরিস্থিতি বুঝতে রাজনৈতিক নেতাদের সঙ্গে তাদের কথা বলতেই হয়। কমিশনের দাবি, বৈঠকটি কোনও গোপন স্থানে নয়, বরং নির্ধারিত স্থানেই হয়েছিল এবং সেখানে সিসিটিভি ছিল, যা স্বচ্ছতার প্রমাণ।তৃণমূলের অভিযোগের পাল্টা কমিশনের তরফে বলা হয়, “কেউ রঙিন চশমা পরে থাকলে পৃথিবীটা রঙিনই মনে হয়।” এছাড়া ওই হোটেলে কমিশনের অন্য কর্মীরাও উপস্থিত ছিলেন বলে এদিন বিচারপতিকে জানান কমিশনের আইনজীবী। উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, তৃণমূল কংগ্রেস যে অভিযোগ জানিয়েছে, তার লিখিত উত্তর আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিশনকে আদালতে জমা দিতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal