Breaking News

হুমায়ুন কবীরের দলে ফের বড় ভাঙন! ভোটের মুখে ‘ঘাসফুলে’ AJUP-এর উলুবেড়িয়ার প্রার্থী শেখ হাবিব

প্রসেনজিৎ ধর :-বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ঠিক আগে বড়সড় ধাক্কা খেলেন আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) চেয়ারম্যান হুমায়ুন কবীর। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের AJUP প্রার্থী শেখ হাবিব নির্বাচনের ময়দান ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে| শনিবার সকালে উলুবেড়িয়া কলেজের সামনে তৃণমূলের কার্যালয়ে গিয়ে রাজ্যের মন্ত্রী পুলক রায়ের উপস্থিতিতে তিনি ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন।শেখ হাবিবের দাবি, AJUP-র চেয়ারম্যান হুমায়ুন কবীর মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঠকাচ্ছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। তা বুঝতে পেরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দল ছাড়লেও রাজনীতি করতে চান, তাই ভরসা রাখছেন তৃণমূলে।শেখ হাবিব বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই হুমায়ুন কবীরের কার্যকলাপ দেখে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। পরিবারের পক্ষ থেকেও আমাকে নির্বাচন ময়দান থেকে সরে দাঁড়াতে বলছিল। এই সব কারণে আমি দলত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়ার অভিযোগ তুলে শুধু উলুবেড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রার্থীরা ইতিমধ্যেই দল ছাড়তে শুরু করেছেন। শেখ হাবিবের দাবি অনুযায়ী, গোটা রাজ্যে প্রায় ৮০ জন প্রার্থী ইতিমধ্যেই হুমায়ুনের সঙ্গ ত্যাগ করেছেন। এর আগে মানিকচক, রানিগঞ্জ, দুর্গাপুর পূর্ব, বারাবনি এবং পাণ্ডবেশ্বরের প্রার্থীরাও একই অভিযোগ তুলে তৃণমূল শিবিরে নাম লিখিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *