Breaking News

দ্বিতীয় দফা ভোটের আগে কলকাতায় ফের ইডির হানা!আনন্দপুর, আলিপুরে ব্যবসায়ীদের বাড়িতে ইডির তল্লাশি

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটের মধ্যে ফের সক্রিয় ইডি। রবিবার সকালে কলকাতার একাধিক জায়গায় তাদের অভিযান চলছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর, সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি। ইতিমধ্যে সোনার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে ইডি গ্রেফতার করেছে। আপাতত তিনি কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যবসায়ীদের খোঁজ মিলেছে বলে খবর।জমি দুর্নীতি ও আর্থিক জালিয়াতি মামলায় নাম জড়িয়েছে কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর। বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। তারপর থেকে সে পলাতক। তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। আগেই এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইডি হেফাজতেই রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই ২ ব্যবসায়ীর খোঁজ মিলেছে বলে খবর। এই দুই ব্যবসায়ী আর্থিক দুর্নীতির সঙ্গে কীভাবে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এর আগে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশির সময় পিস্তল ও নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি। দ্বিতীয় দফার নির্বাচন ২৯ তারিখ। ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। তার আগে আর্থিক লেনদেনের তদন্ত নিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইডি। শুধু সোনা পাপ্পু বা সেই সংক্রান্ত দুর্নীতির তদন্ত নয়, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, সুজিত বোসকেও ভিন্ন মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, নির্বাচনের আগে ইডিকে ব্যবহার করছে বিজেপি। তবে রাজ্যের বিরোধী দলের দাবি, ইডি নিজের মতো কাজ করছে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *