Breaking News

নির্বাচনের জন্য মঙ্গল ও বুধবার যান নিয়ন্ত্রণ হবে কলকাতার রাস্তায়! গণনার দিনও কলকাতায় যান চলাচলে তুমুল কড়াকড়ি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেই কারণে ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবার এবং ভোটের দিন বুধবার কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে। গণনার দিন অর্থাৎ ৪ মে কলকাতার রাস্তায় একই ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ ও ২৯ এপ্রিল
ওই দুই দিন সকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।কসবার অ্যাক্রোপলিস মল এবং গীতাঞ্জলি স্টেডিয়ামের পিছনের রাস্তা একমুখী করা হয়েছে। আলিপুরের জাজেস কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসেবে গাড়িগুলোকে উত্তর ও দক্ষিণমুখী আলিপুর রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বাকের রোড থেকেও গাড়ি ঘোরানোর নির্দেশ রয়েছে।
হরিশ মুখার্জি ও হাজরা রোডে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পশ্চিমমুখী গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকছে। দুপুর ১টার পর থেকে কালীদাস পুততুণ্ড লেনের দিক দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করা হবে। হাজরা ক্রসিংয়ের পশ্চিমমুখী গাড়িগুলোকেও উত্তর ও দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
অকল্যান্ড ও লর্ড সিন্‌‌হা রোডে এই রাস্তাগুলো পুরোপুরি বন্ধ রাখা হবে।
গণনার দিন সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডের উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। একবালপুর ক্রসিং থেকে গাড়িগুলিকে স্ট্র্যান্ড রোড এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোডের উপর যান চলাচল নিয়ন্ত্রণ হবে। ঠাকুরপুকুর থানা থেকে ঠাকুরপুকুর বাজারের মধ্যেকার রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে পুলিশ। পশ্চিমমুখী এসপ্ল্যানেড রো-এর রাস্তা বন্ধ থাকবে। এ ছাড়াও গণনার দিন কলকাতার আরও কয়েকটি রাস্তা বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেই তালিকায় রয়েছে বালিগঞ্জ সার্কুলার রোড (বালিগঞ্জ ফাঁড়ি থেকে গুরুসদয় রোড), রিচি রোড, শরৎ বোস রোড (হাজরা থেকে রোল্যান্ড রো), বেলতলা রোড, পালিত রোড, পদ্মপুকুর রোড, লাভলক রোড, চক্রবেড়িয়া রোড, ডোভার লেন, দেওদার স্ট্রিট এবং লর্ড সিংহ রোড।শুধু যান চলাচল নিয়ন্ত্রণ নয়, মঙ্গল, বুধ এবং গণনার দিন কলকাতার অনেক রাস্তায় গাড়ি পার্ক করার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে পুলিশ |পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে এই বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ প্রয়োজনে যান চলাচলের গতিপথ বদল করা হতে পারে বলেও পুলিশের তরফে সতর্ক করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *