Breaking News

হুমকি দিলে ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ করতে হবে, নইলে নজিরবিহীন শাস্তি! পুলিশের সঙ্গে বৈঠকে বার্তা নির্বাচন কমিশনের

দেবরীনা মণ্ডল সাহা :-দ্বিতীয় দফার ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে স্পষ্ট বার্তা—ভোটারদের ভয় দেখানো, বিস্ফোরক উদ্ধার বা অশান্তির অভিযোগে দ্রুত পদক্ষেপ না নিলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টা। রবিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের কমিশনার, বিভিন্ন জেলার পুলিশ সুপার, ওসি ও আইসি-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা। কমিশনের তরফে মূলত সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার উপর জোর দেওয়া হয়।কমিশন সূত্রে জানা গিয়‌েছে, নিজেদের এলাকার মধ্যে যদি কোনও বিস্ফোরক উদ্ধার হয় বা কেউ ভয় দেখানোর কৌশল অবলম্বন করে, তা হলে সংশ্লিষ্ট ওসি বা আইসি-কে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে।রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ডিইও ও পর্যবেক্ষকরা। এমনকি, এই বৈঠকে ছিলেন কমিশনের তরফ থেকে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নিজেও।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *