Breaking News

বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হলেন দীনেশ ত্রিবেদী!সিদ্ধান্ত হয়েছিল আগেই, আনুষ্ঠানিক ঘোষণা করে দিল নয়াদিল্লি

প্রসেনজিৎ ধর :- ভারতের প্রতিবেশী কূটনীতিতে গুরুত্বপূর্ণ রদবদল করল নয়াদিল্লি। প্রাক্তন রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের পরবর্তী হাই কমিশনার (রাষ্ট্রদূত) হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। খুব শীঘ্রই তিনি ঢাকায় গিয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে সূত্রের খবর। এতদিন বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অভিজ্ঞ কূটনীতিক প্রণয় বর্মা। তাঁকে এবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে। তাঁর জায়গাতেই বসানো হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশে পেশাদার কূটনীতিকের বদলে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে এই পদে পাঠানো বেশ বিরল ঘটনা।শীঘ্রই তিনি দায়িত্বগ্রহণ করবেন বলে জানিয়েছে মন্ত্রক।এত দিন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত ছিলেন প্রণয় বর্মা। তাঁর জায়গায় এ বার দায়িত্বগ্রহণ করবেন দীনেশ। অন্তর্বর্তী সরকার-পরবর্তী সময়ে বাংলাদেশে তারেক রহমানের জমানায় নয়াদিল্লির এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাভাষী দীনেশ শুধু রবীন্দ্রনাথ বা নজরুল সম্পর্কেই নয়, সমগ্র বাঙালি সংস্কৃতি সম্পর্কে তিনি সম্যক অবহিত। কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল এবং পরে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীনেশ। রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন জড়িত ছিলেন তিনি। বস্তুত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জমানায় দিল্লি এবং ঢাকার কূটনৈতিক সম্পর্কের আকাশে এক কালো মেঘ জমতে শুরু করেছিল। পরবর্তী সময়ে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরে দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করতে উদ্যোগী হয়েছে দু’দেশই। এই অবস্থায় বাংলাদেশে হাই কমিশনার পদে দীনেশের নিয়োগের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *