প্রসেনজিৎ ধর :- ভোটের উত্তাপের মধ্যেই শ্রীরামপুরে হঠাৎ করেই ছড়াল তীব্র বিতর্ক। বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের তালপুকুর এলাকায় একটি মন্দিরে পুজো দিতে যান। অভিযোগ, সেই সময়ই তিনি স্থানীয় বাসিন্দাদের মধ্যে টাকা বিলি করছিলেন।
এই অভিযোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। তারা বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা চলতে থাকে এলাকায়|পরিস্থিতি সামাল দিতে ভাস্কর ভট্টাচার্য নিজেই এসডিও-কে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর থানায় নিয়ে যায়। বিজেপি প্রার্থীর দাবি, তাঁর গাড়িতে যদি কোনও টাকা থাকে, পুলিশ তা খতিয়ে দেখুক। তিনি সাফ জানিয়েছেন, “গাড়ি চেক না করা পর্যন্ত আমি নামব না।”এদিকে, ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরাও পৌঁছে যান এবং পরিস্থিতির ওপর নজরদারি শুরু করেন। অন্যদিকে, পাল্টা অভিযোগ জানাতে থানায় হাজির হয় তৃণমূল নেতৃত্বও।ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক তরজা আরও চরমে উঠেছে। ভোটের আগে এই ইস্যু এখন বড় বিতর্কে পরিণত হয়েছে, যার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনের সমীকরণেও।
Hindustan TV Bangla Bengali News Portal