Breaking News

ভোটের দিন কলকাতা মেট্রো পরিষেবা কেমন থাকবে? যাত্রীদের জন্য জরুরি আপডেট, এক নজরে মেট্রোর সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দ্বিতীয় দফার নির্বাচনের দিন শহরে যাতায়াত নিয়ে দুশ্চিন্তা ছিল অনেকেরই। তবে সেই আশঙ্কা একেবারেই দূর করে স্বস্তির বার্তা দিল কলকাতা মেট্রো। ২৯ এপ্রিল, বুধবার ভোট থাকলেও মেট্রো পরিষেবা চলবে সম্পূর্ণ স্বাভাবিক নিয়মেই, কোনও কাটছাঁট বা বিশেষ সময়সূচির পরিবর্তন করা হচ্ছে না। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে দ্বিতীয় দফার ভোট হওয়ায় অনেকেই আশঙ্কা করেছিলেন, মেট্রো পরিষেবায় হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিন ব্লু, গ্রিন ও অরেঞ্জ—তিনটি লাইনেই নিয়মমাফিক মেট্রো চলবে। যে সময় মেট্রো প্রতিদিন চলে, সেদিনও সেই সময়ই চলবে।

*ব্লু লাইন (নোয়াপাড়া–শহিদ ক্ষুদিরাম)*

*প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে:* সকাল ৬:৫০
প্রথম মেট্রো শহিদ ক্ষুদিরাম থেকে: সকাল ৬:৫৪
শেষ মেট্রো নোয়াপাড়া থেকে: রাত ৯:৪৫
*শেষ মেট্রো শহিদ ক্ষুদিরাম* থেকে: রাত ৯:৪৪
গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)

*গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)*
*প্রথম মেট্রো হাওড়া ময়দান* থেকে: সকাল ৬:৪৫
*প্রথম মেট্রো সেক্টর ফাইভ থেকে:* সকাল ৬:৩৯
*শেষ মেট্রো সেক্টর ফাইভ থেকে:* রাত ৯:৫৫
*শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে:* রাত ৯:৫৫

*অরেঞ্জ লাইন (জয় হিন্দ এয়ারপোর্ট–নোয়াপাড়া)*

*প্রথম মেট্রো জয় হিন্দ এয়ারপোর্ট থেকে:* সকাল ৭:৪০
*প্রথম মেট্রো নোয়াপাড়া থেকে জয় হিন্দগামী:* সকাল ৭:১৮
*শেষ মেট্রো নোয়াপাড়া থেকে:* রাত ৯:০০
*শেষ মেট্রো জয় হিন্দ থেকে:* রাত ৯:২০

মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভোটের দিন যাত্রীরা কোনও অসুবিধায় পড়বেন না। নিয়মিত পরিষেবাই চালু থাকবে, অতিরিক্ত ভিড় বা নিরাপত্তার বিষয়েও নজর রাখা হবে। রাজ্যের সবচেয়ে ব্যস্ততম পরিবহণ ব্যবস্থার একটি হওয়ায় ভোটের দিনে মেট্রোর এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন বহু যাত্রী। অফিস, পরীক্ষা, জরুরি কাজ- সবকিছুই স্বাভাবিকভাবে চলবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে, বুধবার ভোটের দিন- শহরজুড়ে পরিবহণ নিয়ে চিন্তা থাকলেও, মেট্রো থাকছে পুরোপুরি ছন্দে। যাত্রীরা তাই নিশ্চিন্তেই রওনা হতে পারবেন গন্তব্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *