Breaking News

দ্বিতীয় দফার ভোট শুরুর আগেই ঝরল রক্ত!চাপড়ায় বিজেপির বুথ এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :- দ্বিতীয় দফায় ভোট শুরুর আগেই রক্তাক্ত নদিয়ার চাপড়া। বুধবার ভোরে হাঁটরা বাজার এলাকার ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট মোশারফ হোসেনকে বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সৈকত সরকার। অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব।দ্বিতীয় দফায় নদীয়ায় ভোট রয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়ার ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপির এজেন্টের উপরে হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।আক্রান্ত বিজেপি এজেন্টের নাম মোশারফ মীর। তিনি বলেন, “এজেন্ট নিয়ে যাচ্ছিলাম। ওরা লাঠি নিয়ে তাড়া করে। আমার মাথায় মারে। তৃণমূলের কর্মীরা মারধর করেছে। আমরা ৫ জন আহত হয়েছি। আমি হাসপাতালে এসেছি। বাকিরা কোথায় গিয়েছে, জানি না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *