দেবরীনা মণ্ডল সাহা :- ভোট মিটলেও নিরাপত্তায় কোনও ঢিলেমি নয়—এই বার্তাই স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন। অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে মোটের উপর শান্তিপূর্ণ পরিবেশে। বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ছুঁয়েছে ৮৯.৯৯ শতাংশ, যা প্রথম দফার (৮৯.৯৩%) তুলনায় সামান্য বেশি। বিক্ষিপ্ত কিছু ঘটনার খবর এলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশকেও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে।বুধবার দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি বিধানসভা আসনে ভোট ছিল। এই দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট দানের হার ৮৯.৯৯ শতাংশ। প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছিল ৮৯.৯৩ শতাংশ। অন্যদিকে এই দফাতে কোনও জায়গাতেই বড় কোনও অশান্তির খবর সামনে আসেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, রাজ্য পুলিশকেও কার্যত ‘দাবাং’য়ের ভূমিকায় দেখা গিয়েছে। ভোটের পরেও যাতে এই পরিস্থিতি বজায় থাকে সেজন্য ৭০০ কোম্পানি বাহিনীকে বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত কমিশনের। কমিশন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনী রাজ্য মোতায়েন থাকবে। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত।অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের শেষবেলায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে নির্বাচনের পুক্ষানুপুঙ্খ খোঁজ নেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, সবাই যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সুব্রত গুপ্তকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার দেন বলে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal