Breaking News

শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমায় কম চলবে মেট্রো!প্রথম ও শেষ পরিষেবায় কী বদল এল?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-১ মে একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা- দুটি গুরুত্বপূর্ণ দিনের ছুটির জেরে শহরের বেশিরভাগ দফতরই বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা ছাড়াও স্বাভাবিক থাকবে রেল, বাস ও মেট্রো চলাচল। যদিও যাত্রীসংখ্যা কমার সম্ভাবনা থাকায় কলকাতা মেট্রো বিশেষ পরিকল্পনা নিয়ে পরিষেবা চালাবে। বৃহস্পতিবার মেট্রো রেল কর্তৃপক্ষ পরিষেবা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, সাধারণ দিনে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) চলে ২৭২ টি মেট্রো। কিন্তু আগামিকাল তা কমিয়ে চালানো হবে মোট ২৪৪টি। আপ ও ডাউনে ১২২ টি করে। পরিষেবা শুরু হবে ৬ টা বেজে ৫০ মিনিটেই। সপ্তাহভর গ্রিন লাইনে চলে ২২৮ টি মেট্রো। শুক্রবার চলবে ২০৪ টি মেট্রো। হলুদ লাইনে সাধারণত চলে ১২০ টি মেট্রো। কমিয়ে শুক্রবার চালানো হবে ৯২ টি। তবে অরেঞ্জ ও পার্পল লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রান্তিক স্টেশনগুলি থেকে মেট্রো পরিষেবা শুরু হবে প্রতিদিনের মতোই সকাল ৬টা ৫০ মিনিটে। অর্থাৎ ছুটির দিন হলেও দিনের শুরু থেকেই পরিষেবা সচল থাকবে।
*শেষ মেট্রোর সময়সূচি*

প্রতিটি রুটেই শেষ মেট্রোগুলির সময় আগের মতোই রাখা হয়েছে।
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরামমুখী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে।
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম রুটে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির দিনে যাত্রীসংখ্যা কম থাকলেও পরিষেবার মান বজায় রেখে টাইমটেবিল অনুসারে ট্রেন চলবে। তবে কম সংখ্যায় ট্রেন চলার জন্য মাঝে মাঝে অপেক্ষার সময় কিছুটা বাড়তে পারে। যাত্রীদের অনুরোধ করা হয়েছে বাড়ি থেকে বেরনোর আগে সময়সূচি দেখা এবং প্রয়োজন হলে স্টেশন কর্মীদের থেকে তথ্য জেনে নিতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *