প্রসেনজিৎ ধর :-শান্তিপূর্ণ ও অবাধ ভোট করতে বদ্ধ পরিকর ছিল কমিশন। তার জন্য যাবতীয় পদক্ষেপ করেছিল। প্রথম ও দ্বিতীয় দফায় মোটের পর সেরকম কোনও অশান্তি হয়নি, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া। CEO মনোজ আগরওয়াল বলেন, “ভাঙড় থেকে ভাটপাড়া, শান্তিপূর্ণ ভোট করে চ্যাম্পিয়ন কমিশন।”গত ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় বিধানসভা ভোটগ্রহণ পর্ব দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মিটেছে। রেকর্ড ভোট পড়েছে। তার জন্য কমিশনকেই কৃতিত্ব দেওয়া হয়েছ। সেসব দেখে বেশ সন্তোষপ্রকাশ করেছে এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কমিশনের দফতর। রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল মনে করছেন, অশান্তি ছাড়া বঙ্গে একদফায় ভোট করা সম্ভব। তবে কি পরবর্তীতে এ রাজ্যে এক দফাতেই ভোট হবে? এ প্রশ্নের অবশ্য সরাসরি কোনও জবাব দেননি তিনি।গতকাল দ্বিতীয় তথা শেষ দফার ভোট শেষে সিইও মনোজ আগরওয়াল বলেন, “পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে, দুই দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে সাত-আট দফার থেকে। কোনো মৃত্যু হয়নি। বড়সড় কোনো গণ্ডগোল হয়নি।” এমনকি তিনি একধাপ এগিয়ে বলেন, তামিলনাড়ু বা কেরলের মত বাংলাতেও এক দফায় ভোট হওয়া সম্ভব ছিল এবং তিনি সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন।
Hindustan TV Bangla Bengali News Portal