দেবরীনা মণ্ডল সাহা :-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামী সোমবার। তার আগেই ভোট গণনার জন্য অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার এবং পুলিশ অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন| গণনার দিন রাজ্যে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত কমিশনের।
৭৭টি গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে কমিশন। এবার গণনাপর্ব শান্তিপূর্ণ ভাবে মেটাতে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। কাউন্টিং অবজার্ভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজার্ভার নিয়োগ করা হয়েছে। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।গণনাকেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা। পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত সম্পন্ন করা যায় সেই লক্ষ্যেই আরও অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের।পুলিশ অবজ়ার্ভাররা গণনা কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখবেন। তবে নির্দেশিকায় এও স্পষ্ট জানানো হয়েছে, গণনার দিনে কোনও অবস্থাতেই পুলিশ অবজার্ভাররা কাউন্টিং হলে ঢুকতে পারবেন না। তাঁরা কাউন্টিং অবজার্ভার ও অন্যান্য নির্বাচন কর্তাদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।কমিশন মনে করিয়ে দিয়েছে, গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ব্যতীত আর কেউ মোবাইল নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ফর্ম-১৭সি-টু-তে ফলাফল লেখা হবে। সেটা ‘কাউন্টিং সুপারভাইজ়র’ প্রস্তুত করবেন। কাউন্টিং এজেন্টরা উপস্থিত থাকবেন এবং তাঁরা সই করবেন। প্রতিটি টেবিলে উপস্থিত মাইক্রো অবজ়ার্ভারকে আলাদা করে ফলাফল লিখে রাখতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal