প্রসেনজিৎ ধর :-রাজ্যে ভোটপর্ব মিটতে না মিটতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তৎপরতা তুঙ্গে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু | তবে স্বস্তি মিলল না এখনই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর বেরোনোর সময় তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৬ মে অর্থাৎ ভোটের ফলাফল বেরনোর ঠিক এক দিন পরেই ফের তাঁকে তলব করা হয়েছে। ওই একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজ্যের আরও এক মন্ত্রী রথীন ঘোষকেও।শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে ইডি দফতরে ঢোকেন সুজিত। সন্ধ্যা ৭টা বেরিয়ে আসেন। টানা ন’ঘণ্টা ইডির দফতরে ছিলেন তিনি। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি সাক্ষী হিসাবে এসেছিলাম।’’ তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আসব।’’এর পরই ইডির উদ্দেশে তাঁর বার্তা, ‘‘কখনও যেন হেনস্থার জন্য ডাকা না-হয়।’’ শেষে সুজিতের বক্তব্য, ‘‘ব্যবসা করা কখনও কোনও অপরাধ নয়। চুরি করাটা অপরাধ।’’উল্লেখ্য, সুজিত ছাড়া আর এক মন্ত্রী রথীন ঘোষকেও একই দিনে তলব করেছে ইডি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। তাঁকেও একাধিক বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনিও ভোটের কাজে ব্যস্ত রয়েছেন বলে ইডির কাছে সময় চান। সোমবার ভোটের ফলপ্রকাশ রাজ্যে। তার এক দিন পরই ইডি দফতরে তাঁকে তলব করা হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে পুরনিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীনকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিতের দফতর এবং বাড়িতে হয়েছিল ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।
Hindustan TV Bangla Bengali News Portal