Breaking News

ফলপ্রকাশের পরই রক্তাক্ত নিউটাউন! খুন বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তপ্ত এলাকা

নিজস্ব সংবাদদাতা :-নির্বাচনী ফল ঘোষণার পর একের পর এক সংঘর্ষের খবর সামনে আসছে। এবার নিউটাউনে খুন বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি বিজয় মিছিলে হামলা চালায় তৃণমূল কর্মীরা। দলীয় সংঘর্ষে পর মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম মধু মণ্ডল। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ সরব হন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। খবর পেয়ে আসেন রাজারহাট-নিউটাউনের জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোদিয়া। গতকাল ফল ঘোষণা থেকে এখনও পর্যন্ত এই নিয়ে রাজ্যে ৪ জনকে খুনের অভিযোগ উঠল।বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালিগুড়ি ভাঙার মোড়ে মধু মণ্ডলের উপর হামলা চালায় তৃণমূল কর্মী কমল মণ্ডল এবং তাঁর অনুগামীরা। ব্যাপক মারধর করা হয়। মধু মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা কমল মণ্ডলের বাড়িতে চড়াও হয়। আসে কেন্দ্রীয় বাহিনী ও টেকনোসিটি থানার পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। এদিকে সেখানে যান সদ্য নির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া। মৃতের পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। আশ্বাস দেন অভিযুক্তের কঠোরতম শাস্তির। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই কমল মণ্ডলকে আটক করেছে পুলিশ। এদিকে মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিধানসভা ভোটে ঐতিহাসিক জয় বিজেপির। সোমবার ভোটের ফল প্রকাশের পরই বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে দলীয় কর্মীদের মধ্যে। ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাতে বিজেপি কর্মীদের নামও জড়িয়েছে। এরপরই হিংসায় আমল না দিয়ে হিংসামুক্ত বাংলা গড়ে তোলা ডাক দিয়েছে বিজেপি। খোদ নরেন্দ্র মোদী এই আহ্বান জানিয়েছেন। সতর্ক করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *