Breaking News

বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল টিএন রবি!আর মুখ্যমন্ত্রী রইলেন না মমতা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ক্লজ়ের অধীনে বি সাব-ক্লজের ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ৭মে থেকে বিধানসভা ভেঙে দেওয়া হলো বলে জানানো হয়েছে।রাজ্যপাল টিএন রবির দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মে (বৃহস্পতিবার) থেকে বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ কার্যকর করা হয়েছে। প্রশাসনিক সূত্রের বক্তব্য, বিধানসভা ভেঙে দেওয়ার অর্থ হল সরকারও আর নেই। ইস্তফা না-দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর মন্ত্রিসভা এখন ‘প্রাক্তন’। তবে ‘মুখ্যমন্ত্রী’ মমতাকে বরখাস্ত করেননি রাজ্যপাল। আবার তাঁকে নতুন সরকারের শপথ পর্যন্ত ‘তদারকি মুখ্যমন্ত্রী’ হিসাবে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেননি।ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের অধীনে যে যে ক্লজ রয়েছে। এই অনুচ্ছেদের বিশেষ ক্লজ ব্যবহার করে বিধানসভার অধিবেশন ডাকতে পারেন রাজ্যপাল। এই অনুচ্ছেদেরই বিশেষ ক্লজ় ব্যবহার করে বিধানসভা না ভেঙে কোনও অধিবেশন Prorogue বা ডিসকন্টিনিউ করতে পারেন রাজ্যপাল। তার সঙ্গেই মেয়াদ ফুরোলে বিধানসভা ভেঙে দিতে পারেন তিনি।মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, নির্বাচনে অনৈতিক ভাবে তাঁকে হারানো হয়েছে। ভোটগণনা নিয়ে একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছিলেন তিনি। তখনই প্রশ্ন উঠেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দিলে, নতুন করে সরকার কী ভাবে শপথ নেবে? সেই আবহেই এবার বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *