Breaking News

রাত পোহালেই ব্রিগেডে শপথগ্রহণ,থাকবেন মোদীও!শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি চলাচল বন্ধ,যান নিয়ন্ত্রণের বিজ্ঞপ্তি জারি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাত পোহালেই ব্রিগেডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। বঙ্গে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের।আঁটোসাঁটো নিরাপত্তায় মোড়া থাকছে গোটা শহর জুড়ে। সেই কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।সেই নোটিসে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র‌্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে সবজি, ওধুধ, দুধ, অক্সিজেন সরবরাহ-সহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে।গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এজেসি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন-এ গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, শোভাযাত্রা ও ভিভিআইপি চলাচলের রুটে প্রয়োজন অনুযায়ী যান চলাচল সাময়িকভাবে বন্ধ, ঘুরিয়ে দেওয়া বা পার্কিং নিষিদ্ধ করা হতে পারে। ট্রাম চলাচলেও প্রভাব পড়তে পারে।জানানো হয়েছে ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত বা পরিস্থিতি অনুযায়ী এই বিধিনিষেধ কার্যকর থাকবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন প্রধান ও সংযোগকারী রাস্তা থেকেও যানবাহন ঘুরিয়ে দিতে পারে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *