Breaking News

বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাপস রায়ের কাঁধে, মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে শপথ, পাশে থাকবেন শঙ্কর ও জগন্নাথ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নতুন বিজেপি সরকারের প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়। আগামী মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসাবে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আরএন রবি। অন্যদিকে প্রোটেম স্পিকার হিসাবে তাপস রায়কে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় সাহায্য করবেন বলে জানা যাচ্ছে। তবে বিধানসভার অধ্যক্ষ কে হচ্ছেন তা নিয়ে এখনও জল্পনা রয়েছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলায় বিজেপি সরকারের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথ আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।এই আবহেই সামনে এল বিধানসভার প্রোটেম স্পিকারের নাম। বিধানসভা গঠনের প্রাথমিক পর্যায়ে প্রোটেম স্পিকারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী, প্রথমে তিনি নিজে শপথ নেন এবং পরে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করান।সূত্রের খবর, আগামী ১৩ এবং ১৪ মে অষ্টাদশ বিধানসভায় নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই পুরো প্রক্রিয়া পরিচালনা করবেন তাপস রায়। তাঁকে সহযোগিতা করবেন বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *